ঘোষণা

বাণী

...
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)

বর্তমানে প্রতিষ্ঠানটি সুনামের সাথে ময়মনসিংহ শহরে তার নিজস্ব বৈশিষ্ট্য বজায় রেখে পাঠদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে শ্রম এবং মেধার সমন্বয়ে সমাজের বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ এবং একঝাঁক তরুণ ও অভিজ্ঞ শিক্ষকদের আপ্রাণ প্রচেষ্টা প্রতিষ্ঠানটিকে ভাল ফলাফলের দিকে নিয়ে গেছে। যার ফলে এমপিও নীতিমালায় সকল শর্ত পূরণ হওয়ায় ২০২২ সালে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়।

আমাদের সম্পর্কে

সংক্ষিপ্ত ইতিহাস

বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান একাডেমী স্কুল এন্ড কলেজটি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আওতাধীন ১৪নং ওয়ার্ডের নয়াপাড়া, চরপাড়া এলাকায় অবস্থিত। ময়মনসিংহ (সদর) আসন হতে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মতিউর রহমান স্যার শহরের প্রাণকেন্দ্রে সরকারের পরিত্যক্ত জায়গায় নয়াপাড়া, চরপাড়া অঞ্চলের পশ্চাৎপদ জনগোষ্ঠীর শিক্ষার অগ্রগতির কথা বিবেচনা করে শিক্ষানুরাগী, শিক্ষাবিদ ও এলাকার বিভিন্ন ব্যক্তিদের সাথে নিয়ে দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে জায়গাটিকে শিক্ষা প্রতিষ্ঠানে রূপ দেয়ার জন্য সর্ব সম্মাতিক্রমে সিদ্ধান্ত গ্রহন করেন। উক্ত সভায় উপস্থিত শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের ইচ্ছানুসারে ময়মনসিংহ শহরের প্রবীন শিক্ষানুরাগী ও শিক্ষাবিদ হিসেবে অধ্যক্ষ মোঃ মতিউর রহমান স্যারের নামেই প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান একাডেমী স্কুল এন্ড কলেজ, ময়মনসিংহ। প্রতিষ্ঠান স্থাপনের লক্ষ্যে জমির মূল্য হিসাবে সরকারের প্রাপ্য সকল টাকা অধ্যক্ষ মোঃ মতিউর রহমান পরিশোধ করে প্রতিষ্ঠানের অনুকূলে জমি রেজিষ্ট্রি করে নেন। ০১/০১/২০১০খ্রিঃ হতে প্রতিষ্ঠানটি শ্রেণি কার্যক্রম শুরু করে। প্রাথমিক অবস্থায় দুটি টিনশেড অর্ধপাকা ভবনে শিক্ষা কার্যক্রম শুরু করলেও পরবর্তীতে বিভিন্ন সমাজসেবী ও শিক্ষানুরাগীদের আর্থিক সহায়তায় এবং সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দুটি বহুতল ভবন নির্মিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানের ক্যাম্পাসটি চতুর্দিকে সুরক্ষিত প্রাচীর দ্বারা পরিবেষ্টিত এবং সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এখানে বহুতল ২টি ভবন ও আধাপাকা তিনটি ভবনে আধুনিক ক্লাস রুম, প্রশাসনিক ভবন, বিজ্ঞানাগার, আইসিটি ল্যাব, সমৃদ্ধ লাইব্রেরী এবং সুবিশাল খেলার মাঠ রয়েছে। প্রতিষ্ঠানটি প্রাথমিক শাখার পাঠদান শুরু করে ২০১০খ্রিঃ থেকে নিম্ন মাধ্যমিক পর্যায়ে প্রথম পাঠদানের অনুমতি পায় ০১/০১/২০১২খ্রিঃ, মাধ্যমিক পর্যায়ে ০১/০১/২০১৫খ্রিঃ ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২৩/১০/২০১৩খ্রিঃ। প্রতিষ্ঠানটি প্রথম স্বীকৃতি পায় নিম্ন মাধ্যমিক পর্যায়ে ০১/০১/২০১৫খ্রিঃ, মাধ্যমিক পর্যায়ে ০১/০৭/২০১৭খ্রিঃ, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ০১/০৭/২০১৬খ্রিঃ ও বিএমটি শাখার পাঠদান ০১/০৮/২০১২খ্রিঃ স্বীকৃতির তারিখ ২১/১০/২০২৪খ্রিঃ। প্রতিষ্ঠাকালীন সময় থেকে আমৃত্যু অধ্যক্ষ (অবৈতনিক) হিসেবে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোঃ মতিউর রহমান গুরুদায়িত্ব পালন করেন। পরবর্তীতে ফাহিমা আখতার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ০৮/০৯/২০২৩খ্রিঃ থেকে ১১/১২/২০২৪খ্রিঃ পর্যন্ত এবং ১৮/১২/২০২৪খ্রিঃ থেকে মোঃ মাজহারুল ইসলাম অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও জনাব আলহাজ্ব আব্দুস সালাম, জনাব দুকুল চন্দ্র দেব, জনাব আজহারুল ইসলাম সিদ্দিকী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসাবে দায়িত্ব পালন করেছেন। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের বিভিন্ন মেয়াদে সভাপতি হিসেবে জনাব অধ্যক্ষ গোলাম সরওয়ার, জনাব অধ্যক্ষ নীহার রঞ্জন রায়, জনাব মোঃ মোহিত উর রহমান, জনাব মাহ্ফুজুল আলম মাসুম (অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি) দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব লুৎফুন নাহার (অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি)। বর্তমানে প্রতিষ্ঠানটি সুনামের সাথে ময়মনসিংহ শহরে তার নিজস্ব বৈশিষ্ট্য বজায় রেখে পাঠদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে শ্রম এবং মেধার সমন্বয়ে সমাজের বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ এবং একঝাঁক তরুণ ও অভিজ্ঞ শিক্ষকদের আপ্রাণ প্রচেষ্টা প্রতিষ্ঠানটিকে ভাল ফলাফলের দিকে নিয়ে গেছে। যার ফলে এমপিও নীতিমালায় সকল শর্ত পূরণ হওয়ায় ২০২২ সালে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়।

ছাত্র/ছাত্রীর সংখ্যা

165

SIX

100

SEVEN

155

EIGHT

243

NINE

165

TEN

ভিডিও গ্যালারি

ফটো গ্যালারি

একাডেমিক ক্যালেন্ডার

No Data Found
© 2025 Copyright: বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান একাডেমী স্কুল এন্ড কলেজ, ময়মনসিংহ Design & Developed by : SETUP